ফটো গ্যালারি: ১০ মে ২০২৬ তারিখের দিনভর গুরুত্বপূর্ণ সব ঘটনা
আজ রবিবার ১০ মে ২০২৬ দেশের রাজনীতি, প্রশাসন এবং জনজীবনের নানা খবরের স্থিরচিত্র নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই ফটো গ্যালারি। রাজারবাগে পুলিশ সপ্তাহের বর্ণাঢ্য উদ্বোধন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি এখানে থাকছে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের নানা উদ্যোগের ছবি। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর তৎপরতা এবং সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর রাজপথের চিরচেনা যানজটের বাস্তব চিত্রও উঠে এসেছে আমাদের ক্যামেরার ফ্রেমে। একনজরে দেখে নিন আজকের দিনের সব বড় খবরের চিত্রমালা।
১০ মে ২০২৬মোট ছবি: ১০টিছবি গ্যালারি
FNS_PHOTO_N100526_22
FNS_PHOTO_N100526_27
রাজারবাগ পুলিশ লাইন্সে পুনাক সদস্যদের সাথে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জোবাইদা রহমান।
FNS_PHOTO_N100526_21
রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মাননা স্মারক প্রদান করেন আইজিপি মো. আলী হোসেন ফকির।
পুনাক স্টল উদ্বোধন শেষে তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানকে নিয়ে স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রবিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত বার্ষিক প্যারেডে অভিবাদন গ্রহণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে একটি শিল্পকর্ম তুলে দিচ্ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
আজ রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হয়। ছবিটি রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে তোলা।